আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:15 am || প্রকাশের তারিখ: October 14, 2020, 7:43 pm
গাইবান্ধায় ভূয়া এমবিবিএস ডাক্তার আটক ৯০ হাজার টাকা জরিমানায়
গাইবান্ধা সংবাদদাতা।।গাইবান্ধা শহরের সদর হাসপাতাল রোডে বলাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসারত ভূয়া চিকিৎসক মো. মোরশেদ আলমকে আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে র‌্যাবের একটি আভিযানিক দল আটক করে।

সদর হাসপাতাল রোডে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে দীর্ঘদিন যাবৎ এই ভূয়া ডাক্তার টাঙ্গাইল জেলার একজন চিকিৎসকের রেজিষ্ট্রেশন নাম্বার ব্যবহার করে ডাক্তার সেজে চিকিৎসা দিয়ে আসছিলেন। জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস. এম. ফয়েজ উদ্দিন ঐ ভুয়া ডাক্তার মোরশেদ আলমকে ৯০ হাজার টাকা জরিমান এবং ভবিষ্যতে আর কোথাও ডাক্তারি করবেনা মর্মে মুচলেকা দিলে তাকে ছাড়াদেন। এ অভিযানে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ইনচার্জ মুন্না বিশ্বাসসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম