প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 4:23 pm || প্রকাশের তারিখ: October 14, 2020, 7:56 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।১৪ই অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত নদীতে মাছ (ইলিশ) ধরলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সর্তক করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে নৌ পুলিশ আয়োজিত চাঁদপুরের মোহনপুরে জেলেদের সাথে সচেতনতামূলক কর্মসূচিতে এ কথা বলেন মন্ত্রী। গভীর রাতেও কাউকে মাছ ধরতে দেয়া হবে না বলে হুশিয়ার করেন মৎস্য মন্ত্রী।এর আগে, মেঘনা নদীতে মাছ ধরা ছোটো ছোটো ট্রলার নিয়ে জেলেরা মহড়া দেন।
মাছ না ধরতে জেলেদের সচেতন করার জন্যই ইলিশ মাছ সংরক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায় কর্মকর্তারা।প্রসঙ্গত, ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
১৪ই অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ শিকার বন্ধ। এই নির্দিষ্ট সময়ে মাছ ধরা, পরিবহণ, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ উপকূলীয় এলাকা থেকে ডিম ছাড়ার জন্য পদ্মা-মেঘনায় চলে আসে। অবাধে ডিম ছাড়ার সুযোগ দিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
আমাদেরবাংলাদেশ/আরাফাত