আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 4:23 pm || প্রকাশের তারিখ: October 14, 2020, 8:17 pm
কুমিল্লায় স্কুলছাত্রীকে কোচিং সেন্টারে আটকে রেখে ধর্ষণ: দু’জন গ্রেপ্তার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সপ্তম শ্রেণির ছাত্রীকে কোচিং সেন্টারে আটকে রেখে ধর্ষণ মামলার প্রধান আসামিসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরায় একটি কোচিং সেন্টারে সপ্তম শ্রেণির ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মামলার প্রধান আসামি তারিকুর রহমানকে চট্টগ্রাম ও তৌহিদুর রহমানকে চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, একাধিকবার ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির ওই ছাত্রী ২৪ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ৩০ এপ্রিল সালিশে সিদ্ধান্ত হয়, ওই ছাত্রীকে বিয়ে করবে ধর্ষক তারিকুর।

গত ২৫ সেপ্টেম্বর আবারও সালিশ বসলে ধর্ষক ও তার স্বজনরা বিয়েতে অস্বীকার করে। এরপর ভুক্তভোগীর বাবা তারিকুরসহ ৫ জনকে আসামি করে আদালতে ধর্ষণের মামলা দায়ের করেন।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম