আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 4:23 pm || প্রকাশের তারিখ: October 14, 2020, 9:29 pm
চুয়াডাঙ্গা জেলার সকল থানা হবে নির্যাতিত মানুষের আশ্রয়স্থল: এসপি জাহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি।। চুয়াডাঙ্গা জেলার সকল থানা হবে নির্যাতিত মানুষের আশ্রয়স্থল জানিয়েছেন পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন বন্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন চুয়াডাঙ্গা এসপি।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন,আইন শৃঙ্খলার উন্নয়নসহ সকল ক্ষেত্রে দেশ আজ এগিয়ে যাচ্ছে। পুলিশের মধ্যেও ব্যাপক পরিবর্তন ঘটেছে।পুলিশী সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিতে গ্রামগঞ্জে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম।

এ সময় পুলিশ সুপার আরোও বলেন, চুয়াডাঙ্গা জেলার সকল থানা হবে নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের আশ্রয়স্থল। মানুষ থানায় ছুটে আসার পর যাতে দ্রুত আইনি সেবা পান এবং থানায় জিডি করতে চাইলে কোন প্রকার অজুহাত সৃষ্টি না করে ৫মিনিটের মধ্যে জিডি করতে হবে। অন্যথায় দায়িত্ব পালনে অবহেলাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী দেন তিনি। প্রতিটি থানা দালাল ও টাউট মুক্ত করারও ঘোষণা দেন তিনি।

তিনি বলেন,নির্যাতিত মানুষের আশ্রয়স্থল ও নিরাপত্তার কেন্দ্র হবে থানা। সেবাপ্রার্থী কোনো মানুষ থানায় এসে জিডি বা মামলা করতে গিয়ে যদি কোন হয়রানির শিকার হয়, তাহলে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করা হবে।কোথাও হয়রানির শিকার হলে সরাসরি আমাকে(পুলিশ সুপার) কে জানাবেন।এছাড়াও পুলিশী সেবা পেতে ৯৯৯এ ফোন করার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার আনাচে কানাচে পুলিশী সেবা ছড়িয়ে দেয়া হবে।মানুষের সমস্যা সমাধান ও দ্রুত আইনি সেবা দিবে পুলিশ।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম