আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৪:৫২ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৪, ২০১৯, ১০:৫৫ পূর্বাহ্ণ
‘সাহো’ সিনেমায় নায়িকাকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ
ডেস্ক নিউজঃ মুক্তির পর বহু ছবির রেকর্ড ভেঙেছে প্রভাস-শ্রদ্ধা অভিনীত ‘সাহো’। যদিও সমালোচকরা খুব একটা ভালো কথা বলছেন না ছবিটি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দর্শক অভিযোগ করেছেন সুজিত পরিচালিত এই ছবিতে ‘মিটু’-কে প্রশ্রয় দেওয়া হয়েছে।

‘সাহো’-তে প্রভাস ও শ্রদ্ধা কাপুরের পর্দার রসায়ন যেমন প্রশংসিত হয়েছে, তেমনই অভিযোগ উঠেছে প্রভাস অভিনীত অশোক চক্রবর্তী চরিত্রটির মেয়েদের প্রতি অবমাননাকর আচরণের। এর আগে ‘কবীর সিং’ ও ‘অর্জুন রেড্ডি’ ছবিতে নারীদের প্রতি আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন দর্শক।

তবে এবার অভিযোগ গুরুতর হয়েছে। কেউবা লিখেছেন, সাহো হলো কর্মক্ষেত্রে যৌন হেনস্থার একটি গাইড।  ইন্ডিয়াগ্লিটজ-এর একটি প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, নায়ক অশোক সিনেমার প্রথম ভাগে নায়িকা অমৃতার সৌন্দর্য নিয়ে কথা বলতে বলতে মাত্রা ছাড়িয়ে যান। সেই নিয়ে নায়িকা ও তার অন্য পুরুষ সহকর্মীরা কোনও প্রতিবাদ করে না। মিটু-র যুগে কী করে এই ধরনের ব্যাপার ঘটতে পারে কাজের জায়গায়? সিনেমার প্রথম দৃশ্যে প্রভাস অভিনীত চরিত্রটি দেয়াল বেয়ে ওঠার সময়ে দু’বার শ্রদ্ধা কাপুর অভিনীত চরিত্রকে অশালীনভাবে স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে বলেও অভিযোগ উঠছে। এখন পর্যন্ত অবশ্য এই অভিযোগগুলি নিয়ে কোনও বিবৃতি দেননি পরিচালক অথবা প্রযোজনা সংস্থা। তবে ‘বাহুবলী’-র প্রথম ছবির ক্ষেত্রেও একই রকম অভিযোগ উঠেছিল। বলা যায়, দ্বিতীয়বার প্রভাসের ব্লকবাস্টার ছবি নিয়ে প্রশ্ন তুললেন নারীবাদীরা। প্রভাস নিজে অবশ্য এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম