আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 7:19 am || প্রকাশের তারিখ: October 14, 2020, 11:43 pm
অবশেষে গরু পেলেন ৭০ বছর বয়সেও ঘানি টানা ডিমলার সেই বৃদ্ধ সইমুদ্দিন
নীলফামারী প্রতিনিধি।। অবশেষ গরু পেয়েছেন বৃদ্ধ বয়সে ঘানি টানা সেই দরিদ্র বৃদ্ধ।সংসারের ঘানি তো আছেই আবার গরুর বদলে দীর্ঘ ২০ বছর ধরে নিজেই তেল মারাইয়ের ঘানি(জোয়াল) টানছেন ৭০বছরের বৃদ্ধ সইমুদ্দিন।

এ কাজে তাকে সহযোগিতা করে থাকেন তার স্ত্রী নূরুন্নাহার বেগম। দীর্ঘদিনেও বিষয়টি নজরে আসেনি কারোরই। ঘটনাটি ডিমলা উপজলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া সরকারপাড়ার। মোহাম্মাদ মিশুক আহম্মেদ বর্ষ নামে একটি ফেসবুকের পোস্টের মাধ্যমে অনেকের নজরে আসে তা।এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে “সেভ দ্যা হিউম্যান” নামে একটি সামাজিক সংগঠনের কর্মীদের নজরে আসে বিষয়টি।

অবশেষে “অঙ্কুর ইন্টারন্যাশনাল”নামে আরেকটি সামাজিক সংগঠনের আর্থিক সহযাগিতায় ওই বৃদ্ধকে একটি গরু উপহার দেয়া হয়।বুধবার(১৪ অক্টোবর)সেভ দ্যা হিউম্যানের কর্মিরা ওই বৃদ্ধর হাতে তুলে দেয় গরুটি।

এসময় উপস্থিত ছিলেন,ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম,উক্ত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,গণমাধ্যমকর্মীরাসহ এলাকা।গরুটি পেয়ে আনন্দে বৃদ্ধ সইমুদ্দিন জানান, আমি ৩৫ বছর যাবত তেলের ব্যবসা করে আসছি।প্রায় ১৫ বছর আগে গরুটি মারা গেলে আর গরু কেনার পয়সা না জোটায় ২০ বছর থেকে নিজেই ঘানি টেনে তেল বিক্রি করে সংসার চালাচ্ছি।৩ ছেলে ও ৩ মেয়ের মধ্যে কলেজ পড়ুয়া অবিবাহিত এক মেয়ে রয়েছে বর্তমান তার তার সংসারে। অন্যান্য পাঁচ সন্তানের বিয়ে হয়ে যাওয়ায় তারা নিজ নিজ পরিবার নিয়েই ব্যস্ত।

সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলীর বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধন।




নীলফামারী প্রতিনিধি।। দেশের  সর্ববৃহৎ সেচ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারেজের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিচার ও অপসারণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন উত্তর জনপদের ডালিয়া তিস্তা ব্যারেজের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী সামশুদ্দোহা একই দপ্তরে ৬ বছর অবস্থান করায় ও ঘুস দুর্নীতি এবং বিভিন্ন কাজে অনিয়ম স্বজন পিরিতি করার প্রতিবাদে  তার বিচার সহ অপসারনের দাবিতে

বুধবার(১৪অক্টোবর) দুপুরে ডালিয়া তিস্তা ব্যারেজ সংলগ্ন হেলিপ্যাড চত্বরে ঠিকাদার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঘন্টা ব্যাপী মানব বন্ধনে প্রথম শ্রেনীর ঠিকাদার দেলোয়ার হোসেন, এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, লিমন হোসেন,তুসার ইসলাম,মনিরুজ্জামান,জসিম উদ্দিন,মাছুম বিল্লা,আক্তারুল ইসলাম প্রমুখ।

মানব বন্ধন সমাবেশে বক্তারা বলেন,পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারেজের বিভিন্ন কাজে অনিয়ম দুর্নীতি ঘুস টেন্ডার, ও ড্রেজিং পাইপ আত্মসাত তিস্তার যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী সামশুদ্দোহাকে দ্রুত বদলী অপসারন সহ অনিয়ম দুর্নীতির বিচার করার দাবী জানিয়ে আগামী ৭ দিনের আলটিমেটাম দেন।অন্যথায় প্রধান মন্ত্রী কে স্বারক লিপি প্রদান সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে হুুঁশিয়ারি দেন তারা।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম