প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 7:59 pm || প্রকাশের তারিখ: October 15, 2020, 2:45 pm
মণিরামপুর(যশোর)প্রতিনিধি।। নেহালপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের আশু রোগ মুক্তির কামনা করে দোয়া মাহফিল ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় নেহালপুর বাজার চান্দিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে,এবং নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নেহালপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, নেহালপুর বাজার বণিক সমিতির সভাপতি বাবুল আক্তার, আব্দুর রউফ গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান,নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক উদয় শংকর বিশ্বাস,নেহালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে প্রতিমন্ত্রীসহ তাঁর পরিবারের সদস্যদের রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন