আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 3:08 pm || প্রকাশের তারিখ: October 15, 2020, 8:05 pm
শৈলকুপায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঝিনাইদহ সংবাদদাতা।।ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী ফাহিম হোসেন ও আদিব হাসান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ সকালে উপজেলার সারুটিয়াইউনিয়নের ব্রহ্মপুর ও কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাহিম ব্রহ্মপুরগ্রামের রাজীব হাসান ও আদিব কৃষ্ণনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে।পারিবারিক সুত্রে জানা যায়, সকালে শিশু ফাহিম পরিবারের লোকজনের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।পরে খোঁজাখুঁজি করে তার লাশ পুকুরে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।অপরদিকে আদিবও খেলতে খেলতে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়।পরে তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় শিশু দুটির পরিবারে শোকের মাতম চলছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম