আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 8:01 pm || প্রকাশের তারিখ: October 15, 2020, 8:10 pm
সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশীকে আটক
ঝিনাইদহ সংবাদদাতা।।ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশীকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

বুধবার রাতে মহেশপুর উপজেলার খোসালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।এ সময় তারা দালালের মাধ্যমে ভারতে প্রবেশের অপেক্ষায় ছিল।আটককৃতরা হচ্ছে মন্সিগঞ্জ জেলার কনকসার গ্রামের মোঃ সোহাগ বাজীগর (২২),বেনাপোলের বুয়াইল গ্রামের মোঃকামরুল হোসেন (৪২), নড়াইলের শুক্ত গ্রামের বিপ্লব কুমার ঘোষ (৩২), ভোলার কাইচ্চা গ্রামের রিপন চন্দ্র তেলী (৩৫), ও তার স্ত্রী রিনা রানী তেলী।

আটককৃত আসামীদেরকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে গমন করার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই নিয়ে গত সাড়ে ৯ মাসে পাঁচ শতাধীক নারী পুরুষকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম