আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 2:01 pm || প্রকাশের তারিখ: October 15, 2020, 8:31 pm
রাজশাহী-পঞ্চগড়-রাজশাহী রুটে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।রাজশাহী-পঞ্চগড়-রাজশাহী রুটে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী।রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি রাতেই পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। আবার এই রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সকাল সাড়ে ৮ টায় এবং তা রাজশাহী পৌঁছাবে বিকাল সাড়ে ৫ টায়।

বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেনের উভয়পথে বিরতি স্টেশনগুলো হচ্ছে আব্দুলপুর, নাটোর, মাধনগর, আহসানগঞ্জ, সান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, শিবগঞ্জ, ঠাকুরগাঁওরোড, রুহিয়া ও কিসমত।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম