আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 2:00 pm || প্রকাশের তারিখ: October 15, 2020, 8:39 pm
নরসিংদীতে চাচা শ্বশুড়ের ছুরিকাঘাতে গৃহবধূ খুন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নরসিংদীতে চাচা শ্বশুড়ের ছুরিকাঘাতে জরিনা বেগম (৩২) নামে এক গৃহবধু নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে।নিহত জরিনা বেগম ওই গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে পারিবারিক কলহের জেরে চাচা শ্বশুড় আসাদ মিয়ার সাথে তার ভাতিজার স্ত্রী জরিনা বেগমের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত চাচা শ্বশুড় গৃহবধু জরিনা বেগমকে ছুরিকাঘাত করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত আসাদ মিয়াকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম