প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 2:00 pm || প্রকাশের তারিখ: October 15, 2020, 8:42 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ভোলায় ৩৫০ পিস ইয়াবাসহ মোঃ নাজিম খন্দকার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার মধ্যরাতে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।আটক নাজিম একই ইউনিয়নের চরলামছি গ্ৰামের মোঃ সিদ্দিক খন্দকারের ছেলে।ভোলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে উত্তর দিঘলদী এলাকায় অভিযান চালায়।
এ সময় সেখান থেকে ৩৫০ পিস ইয়াবাসহ নাজিম খন্দকার নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আমাদেরবাংলাদেশ/আরাফাত