আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 2:00 pm || প্রকাশের তারিখ: October 15, 2020, 9:14 pm
পেশাজীবীদের সাথে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় গোমস্তাপুরে
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি।।
চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এর গোমস্তাপুর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান।

অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মাস্টার, আকতার আলী খাঁন ।

উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র তারেক আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল,অফিসার ইনচার্জ গোমস্তাপুর জসীমউদ্দীন,উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মাহফুজা খাতুন, জেলা পরিষদের মহিলা সদস্য হালিমা খাতুন প্রমুখ।

নবাগত জেলা প্রশাসক এই উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড গতিশীল করতে তিনি যাবতীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে বক্তব্যে উল্লেখ করে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম