আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 12:58 am || প্রকাশের তারিখ: October 17, 2020, 5:42 pm
করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। করোনা শনাক্ত হলে গতকাল শুক্রবার রাতে তাকে ওই হাসপাতালে নেয়া হয়।

তবে করোনায় আক্রান্ত হলেও তিনি সুস্থ আছেন বলেও জানা গেছে। ১৭ অক্টোবর, শনিবার তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মীর আকরাম উদ্দিন আহম্মদ জানান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদের করোনা শনাক্তের পর শুক্রবার রাত থেকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনায় আক্রান্ত হলেও শারিরীকভাবে সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন মীর আকরাম উদ্দিন আহম্মদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম