আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 11:36 am || প্রকাশের তারিখ: October 17, 2020, 9:40 pm
দর্শকশূন্য কুলিয়ারচরের দুটি সিনেমা হল
নাঈমুজ্জামান নাঈম,কিশোরগঞ্জ।। করোনা পরিস্থিতিতে সারাদেশের ন্যায় বন্ধ হয়ে যাওয়া বিনোদন মাধ্যম কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সদরে অবস্থিত রাজ সিনেমা ও আনন্দ সিনেমা হল সরকারি নির্দেশনানুযায়ী গত শুক্রবার (১৬ অক্টোবর) হতে পুনরায় চালু করা হলেও দর্শকশূন্যতায় লোকসানে মালিকগণ।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে সিনেমা হল দুটিতে দেখা যায় মাত্র দুইজন করে দর্শক নিয়ে চলছে হলগুলো। কুলিয়ারচর রাজ সিনেমা হল-এ "পোড়া মন ২" ও আনন্দ সিনেমা হল-এ "বুক ফাটে তো মুখ ফোটে না" ছবি প্রদর্শন করা হচ্ছে ।

আনন্দ সিনেমা হল মালিক শাহিন মিয়া জানান,সরকারি নির্দেশনানুযায়ী স্বাস্থ্য বিধি মেনে শুক্রবার হল চালু করলেও দর্শকশূন্যতায় ছবি প্রদর্শন করা সম্ভব হয়নি। আজ মাত্র ২ জন দর্শক নিয়ে দুপুরের প্রথম শো শুরু করা হয়েছে।

অপরদিকে রাজ সিনেমা হলের অপারেটর কৃষ্ণ বলেন, সরকারি নির্দেশনা পাওয়ার পর শুক্রবার রাতে মাত্র ১ জন দর্শক নিয়ে ছবি প্রদর্শন শুরু করা হয়েছে।

রাজ সিনেমা হল কেন্দ্রিক মোবারক স্টোরের প্রোঃ মোঃ মোবারক মিয়া বলেন, করোনার কারণে দীর্ঘদিন পর সিনেমা হল খুললেও দর্শক না থাকায় ব্যবসায় ব্যাপক লোকসান হচ্ছে । এ বিষয়ে কিছু সিনেমা প্রেমীদের সাথে কথা হলে তারা জানান, মহামারি করোনা আর বন্যার কারণে ব্যবসা-বাণিজ্য ও আয় রোজগার মম্দা থাকায় সংসারের খরচ চালিয়ে বিনোদন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় সরকারি সহযোগিতা কামনা করেন সিনেমা হল মালিকগন।

আমাদেরবাংলাদেশ.কম /সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম