আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 11:36 am || প্রকাশের তারিখ: October 17, 2020, 11:01 pm
নাচোলে ভারতীয় অবৈধ ভেজাল ঔষুধসহ ৪ জন গ্রেপ্তার
আব্দুল বাশির,গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে চাঁপাইনবাব গঞ্জের নাচোল উপজেলার মল্লিককপুর বাজার থেকে বিপুল পরিমান ভারতীয় অবৈধ ভেজাল ঔষুধসহ ৪ জন ড্রাগ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

১৭ অক্টোবর শনিবার বিকেল ৫টার দিকে কোম্পানি কমান্ডার আজমল হোসেন এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চানপাড়া ফতেপুরের মৃত নাসির উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (২৯), ফকির পাড়া মিয়াপাড়ার বাসীন্দা মৃত শামা মিয়ার ছেলে মো. নওশাদ ওরফে গধু (৪০), ভিটাবাড়ী এলাকার মৃত ইসরাইলের ছেলে মো. নাজিমুল ইসলাম (৪৫) ও ফকিরপাড়ার মো. ডালিম সরকারের ছেলে মো. আপেল রহমান (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নকল ভেজাল ঔষুধ ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মল্লিককপুর বাজারে অভিযান চালিয়ে হাতেনাতে বিভিন্ন ধরনের বিপুল পরিমান ভারতীয় অবৈধ ভেজাল ঔষুধসহ ৪ জন ড্রাগ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, চাঁপাইনবাবগঞ্জ একটি সীমান্তবর্তী জেলা। এ জেলার সীমান্ত এলাকা দিয়ে বেশিরভাগ ভেজাল ঔষুধ বাংলাদেশে প্রবেশ করে। আর এই সকল ভেজাল নকল ঔষুধ কিছু প্রসিদ্ধ ড্রাগ ব্যবসায়ী বিভিন্ন উপায়ে ও কৌশলে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।

সমাজে ভারতীয় অবৈধ ভেজাল ঔষুধ বিস্তার রোধকল্পে এই সকল ড্রাগ ব্যবসায়ীদের গ্রেপ্তারে অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে বলেও জানায় র‌্যাব।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম