আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ১৮, ২০২০, ১২:৫৬ অপরাহ্ণ
রেললাইনে ঘুমিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ জনের
নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনার বারহাট্টা উপজেলার স্বল্প দশাল গ্রামে ট্রেনে কাটা পড়ে তিন জন নিহত হয়েছে। তারা হলো, স্বল্প দশাল গ্রামের স্বপন মিয়া (২২), রিপন মিয়া (২৪) ও মুখলেস মিয়া (২৮)। এর মধ্যে স্বপন ও রিপন দুই ভাই। রবিবার (১৮ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাছ ধরতে গিয়ে ওই তিন জন রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিল। পরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া বলেন, মরদেহগুলো উদ্ধার করে সুরত হাল তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম