আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 10:17 am || প্রকাশের তারিখ: October 18, 2020, 2:22 pm
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যের স্ত্রী সহ নিহত-২
জেলা প্রতিনিধি।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও ট্রাক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২জন নিহত হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে পরিবার নিয়ে মোটরসাইকেল যোগে সোনামসজিদ বেড়াতে যাবার পথে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা রাজশাহী জেলা হাতনাবাদ এলাকার মাসফুয়া বেগম(২০) এবং নিহতের বোন সাথী খাতুন(১৫)। মোটর সাইকেল চালক রজব আলী বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্য। সে চাঁপাইনবাবগঞ্জ বাসুদেবপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। রজব আলী ও তার ছোট ছেলে গুরুতর আহত হয়।

শিবগঞ্জ থানার অফিস ইনচার্জ শামসুল আলম শাহ জানান বিজিবি সদস্য রজব আলী রবিবার সকাল ১০টার দিকে তিনি তার স্ত্রী ,সন্তান ও শালিকাকে নিয়ে মোটরসাইকেল যোগে সোনামসজিদ বেড়াতে যাচ্ছিলেন। এ সময় সোনামসজিদগামী একটি ট্রাক ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে এসে একটি ট্রাক দেখে গতি নিয়ন্ত্রণ এর চেষ্টাকালে ছিটকে পড়ে যায়।

যার ফলে রজব ও তার সন্তান গুরুতর আহত হয় এবং স্ত্রী ও শালিকা নিহত হয়।শিবগঞ্জ থানার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি পলাতক রয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম