আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 10:17 am || প্রকাশের তারিখ: October 18, 2020, 8:32 pm
মৌলভীবাজার শহর তালামীযের দায়িত্বশীল বৈঠক
আজিজুল ইসলাম।। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার শহর তালামীযের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০:৩০ ঘটিকার সময় শহরের তা'লীমুল কোরআন কনফারেন্স হলে শাখা সভাপতি মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল ইসলাম এবং প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তালামীযের আহ্বায়ক আব্দুল জলীল, সদস্য সামাউন কবির, টাউন কামিল মাদরাসা তালামীযের সভাপতি সৈয়দ সাহেদুল ইসলাম, সরকারি কলেজ তালামীযের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ, তা'লীমুল কুরআন পরিচালনা পর্ষদের সদস্য মুস্তাকিম আহমদ, টাউন কামিল মাদরাসা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক মাসুম সিদ্দিকী, কলেজ তালামীযের প্রশিক্ষণ সম্পাদক হাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন শহর তালামীযের সহ সভাপতি আফসার ইবনে রহিম, হালিমুর রহমান মিছবাহ, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ, সহ প্রচার সম্পাদক নাঈম আলী কামরান, সহ অফিস সম্পাদক হাফিয মুজাম্মিল আহমদ, আলী হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়হাট আবু (রহ) দাখিল মাদরাসা তালামীযের সভাপতি শামছুল ইসলাম, মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদিরাসা তালামীযের সভাপতি ইমামুল হক, সৈয়দ শাহ মোস্তফা কলেজ তালামীযের সাধারণ সম্পাদক আব্দুল মুবিন, ২ নং ওয়ার্ড তালামীযের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক নুর উদ্দিন শিপু, ৫ নং ওয়ার্ড তালামীযের সাংগঠনিক সম্পাদক হাসিন তালুকদার প্রমুখ।

দায়িত্বশীল বৈঠক পরবর্তীতে সদ্য প্রয়াত মৌলভীবাজার শহর তালামীযের সহ-সভাপতি আফছার ইবনে রহীমের পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।








Attachments area
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম