আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ১৮, ২০২০, ৮:৩৯ অপরাহ্ণ
’নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান’
কেশবপুর(যশোর)সংবাদদাতা।। নারীর প্রতি সহিংসতা বন্ধে পুলিশ ও জনতাকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন কালে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডি আইজি হাবিবুর রহমান (বিপিএম) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আরো বলেন, পুলিশের সেবা দোর গোড়ায় পৌছে দেয়ার জন্য বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও পাঁজিয়া বিটের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক তাপস কুমার রায়ের স ালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম)।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারি পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) সোয়েব আহম্মেদ খান ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী,সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহার, নজরুল ইসলাম খান, প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, রিতা চক্রবর্তী, সালেহা বেগম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহŸায়ক আবু সাঈদ লাভলু।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম