আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 6:31 pm || প্রকাশের তারিখ: October 18, 2020, 8:42 pm
মনিরামপুরে বাক প্রতিবন্ধী ৬ দিন নিখোঁজ
মনিরামপুর( যশোর)প্রতিনিধি।। মনিরামপুরে আবু সাইদ (৪০) নামে এক বাক প্রতিবন্ধী যুবক ৫ দিন যাবত নিখোঁজ রয়েছে। সে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জামলা গ্রামের নিছার আলী সরদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানাযায়, গত ১৩ অক্টোবর বাড়ি থেকে কাউকে না জানিয়ে বের হয়ে অদ্যবদি বাড়ি ফেরেনি। পরিবারের স্বজনরা আবু সাইদকে নিকট আত্মীয়সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল হালকা লম্বা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, নিখোঁজের সময় তার গায়ে গেঞ্জি পরনে ছিলো লুঙ্গি। এ ঘটনায় নিখোঁজের ভাই বিপুল হোসেন শনিবার দুপুরে মনিরামপুর থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন। যার নং- ৬৭৮। তার সন্ধান পেলে ০১৭৩৯২১৮৪৬৯ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম