আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:06 am || প্রকাশের তারিখ: October 19, 2020, 5:08 pm
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গোমস্তাপুর পুলিশের মতবিনিময়
গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি।।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিনের সভাপতিত্বে সোমবার সকালে থানা চত্বরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ২৯টি পূজা মন্ডপের আয়োজকদের নিয়ে পূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

উপস্থিত ছিলেন,রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক, উপ-পরিদর্শক রনি কুমার দাস,পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর শাখার সাধারণ সম্পাদক ডলার কুমার শাহ, সাংবাদিক নাহিদ ইসলাম, মন্দির পুরোহিত প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম