আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:06 am || প্রকাশের তারিখ: October 19, 2020, 9:16 pm
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক
ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরশহর থেকে ৪৫ পিস ইয়াবাসহ সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটকৃত সোহেল সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব পারপুগি গ্রামের আব্দুল গফুরের ছেলে।

ডিবি পুলিশ সুত্রমতে গত ১৮ অক্টোবর রবিবার রাত সায়া ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁতিপাড়া গ্রামীনব্যাংক শাখার প্রধান গেটের সামনে থেকে ইয়াবা বিক্রি করছে এমন সংবাদে সোহেলকে আটক করে জেলা ডিবি পুলিশ। এ সময় তার দেহ তল্লাসি করে ৪৫ পিস ইয়াবাসহ হাতেনাতে এই মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ দল। ধৃত আসামীর বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম