প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:07 am || প্রকাশের তারিখ: October 20, 2020, 12:57 pm
মনির হোসেন বিশেষ প্রতিনিধি।।আশুলিয়ায় বিক্রির জন্য মজুদ ৯০৪ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ এক দম্পতিকে আটক করেছে র্যাব।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার ইয়ারপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, দীর্ঘ দিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যবসা চালিয়ে আসছিল ওই দম্পতি। গতকাল রাতে ওই দম্পতি বিক্রির জন্য ফেন্সিডিল মজুদ রেখেছে এমন গোপন সংবাদ পায় র্যাব। পরে রাতে অভিযান চালিয়ে ৯০৪ বোতল ফেন্সিডিলসহ ইকবাল ও তার স্ত্রী নার্গিসকে আটক করা হয়। এসময় মাদক বিক্রির ১২ হাজার ৬৭০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ইকবাল হোসেন লেবু ওরফে লেদু (৪৮) ও তার স্ত্রী নার্গিস বেগম (৩৭) এর বাড়ি গোপালগঞ্জ জেলায়। তারা আশুলিয়ার ইয়ারপুর এলাকায় নিজ বাড়িতে বসবাস করত।
র্যাব-৪ সিপিসি-২ শাখার অধিনায়ক মেজর এ এইচ এম আদনান তফাদার জানান, আটক দম্পতি সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন