আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:06 am || প্রকাশের তারিখ: October 21, 2020, 12:51 am
জামালগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচনে ২০৪৩১ ভোট বেশি পেয়ে  নৌকার বিশাল জয়
কামাল হোসেন সুনামগঞ্জ থেকে।। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ২০ হাজার ভোট বেশি পেয়ে চেয়ারম্যান পদে ইকবাল আল আজাদ নির্বাচিত হয়েছেন। ইকবাল আল আজাদ নৌকা প্রতীকে পেয়েছেন ৩৭৩২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুল হক আফিন্দি ধানেট শীষ প্রতীকে পেয়েছেন ১৬৮৯০ ভোট।

মঙ্গলবার (২০অক্টোবর) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার তাকে বেসরকারিভাবে ইকবাল আল আজাদকে নির্বাচিত ঘোষণা করেন। এছাড়াও আরেক স্বতন্ত্র প্রার্থী মাসুম মাহমুদ তালুকদার আনারস প্রতীকে পেয়েছেন ৪৮০৫ ভোট। এবং ফয়জুল আলম মোহন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩৬১ ভোট।

এদিকে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে দুপুরে নির্বাচন বর্জন না করলেও ধানের শীষের প্রার্থী নুরুল হক আফিন্দী লিখিত অভিযোগ করেন রিটানিং কর্মকর্তা বরাবর। তিনি এই প্রতিবেদককে বলেন বিভিন্ন কেন্দ্রে ব্যাপক  ভোট কারচুপি হয়েছে, আমরা প্রশাসনকে বারবার অবহিত করার পরও তারা কোন পদক্ষেপ নেননি।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি তিনবারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ মৃত্যুবরণ করেন। পরে এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ঘোষনা দেয় নির্বাচন কমিশন। আজ নৌকা প্রতীকে তার বড় ছেলে ইকবাল আল আজাদ ২০৪৩১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম