আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ২১, ২০২০, ১২:২৮ অপরাহ্ণ
আশুলিয়ায় বাসের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় বাসের ধাক্কায় মাসুম (১৮) নামের এক হোটেল কর্মচারীর নিহত হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় চাইনা গার্ডেন রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানার চর বড়লই গ্রামের আজিজুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে পানি ভর্তি ড্রাম নিয়ে রাস্তা পার হচ্ছিলো নিহত মাসুম। এসময় আলিফ পরিবহনের একটি বাস এসে পিছন থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে মৃতের লাশ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, খবর পেয়ে পুলিশ মৃতের লাশ উদ্ধার করে। বাসের ধাক্কায় নিহতের ঘটনায় জনতা আলিফ পরিবহনের দুটি বাস আটক করে পুলিশে সর্পদ করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম