আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 7:54 am || প্রকাশের তারিখ: October 21, 2020, 5:49 pm
সাংসদের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিবাদ সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের সরকারি বরাদ্দে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মজিবুর রহমান।

বুধবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের টমপাড়া বাজারে এলাকাবাসীকে সাথে নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন।এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেবুডাংগা হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইয়াসিন আলী , জাব্বার আলী,সোবহান আলী ও লেবুডাংগা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য শহিদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, লেবুডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন মসজিদ মাদ্রাসার নামে আনুমানিক ৫ লক্ষ টাকা বরাদ্দের বেশির ভাগ অর্থ আত্মসাৎসহ দামইল থেকে কুমিরডোব পর্যন্ত রাস্তা সংস্কার কাজে ভূয়া প্রকল্প দেখিয়ে ১০ মেঃ টন চাউল উত্তোলন করে আত্মসাৎ করেন প্রকল্প কমিটির চেয়ারম্যানগণ।

উল্লেখ্য যে, গত ১৪ অক্টোবর এই ঘটনার প্রতিকার চেয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর ইউপি সদস্য মজিবুর রহমান একটি লিখিত অভিযোগ করে। এছাড়া গত ১৯ অক্টোবর জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা,অনলাইন নিউজ পোর্টালে "গোমস্তাপুরে সাংসদের বরাদ্দকৃত অর্থ ও চাল আত্মসাতের অভিযোগ" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম