আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 7:54 am || প্রকাশের তারিখ: October 21, 2020, 9:21 pm
সাপাহারে মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান
সোহেল চৌধুরী রানা।। নওগাঁর সাপাহারে মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত উপজেলার আদাতলা, সুন্দরইল ও বামুনপাড়াসহ সীমান্ত নিকটবর্তী এলাকাজুড়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন।

এসময় এলাকার সর্ব সাধারণকে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সামাজিক ভাবে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন বলেন, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ অভিযান অব্যাহত থাকবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম