আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 7:55 am || প্রকাশের তারিখ: October 21, 2020, 11:57 pm
রহনপুর পৌরসভার নৌকার মনোনয়ন প্রত্যাশী হালিমার গণসংযোগ
আব্দুল বাশির গোমস্তাপুর,চাঁপাইনবাবগঞ্জ  থেকে।। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আসন্ন রহনপুর পৌর নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২০অক্টোবর) রহনপুরের ৭নং ওয়ার্ডের কলেজ মোড় ও আশেপাশের এলাকায় গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী হালিমা খাতুন।

পৌরসভা ওয়ার্ডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে নৌকা প্রতীকে ভোট এবং নিজের জন্য দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন সমাজসেবক জেলা পরিষদ সদস্য নেত্রী।

হালিমা খাতুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।

এ ছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।পৌর ভোটকে সামনে রেখে গণসংযোগ কালে হালিমা খাতুন জনসাধারণের কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থনা, দোয়া ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে হালিমা বেগম লিফলেট বিতরণ করেন। এ সময় তার ছেলে হিমেলসহ ছাত্রলীগ ও আওয়ামী মহিলালীগের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম