আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 7:55 am || প্রকাশের তারিখ: October 22, 2020, 12:01 am
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান ২১০পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার পিস ক্রীম সহ আটক
বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোল স্থলবন্দরের ১নাম্বার গেটের সামনে একটি বিক্যাশের দোকানে অভিযান চালিয়ে ২১০ পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার পিস ভারতীয় ক্লোপ জি ক্রীম সহ শাকিল(২২)নামে একজন কে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার রাত ১০ টার দিকে শাকিলের দোকান তল্লাশি করে শাড়ি ও ক্রীম সহ তাকে আটক করা হয়।সে সাদিপুর গ্রামের শাহ আলমের ছেলে।সে বিক্যাশের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত ভারত থেকে চোরাই পথে শাড়ি ও ক্রীম এনে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান গোপন সংবাদে জানতে পারি ১ নাম্বার গেটের সামনে শাকিল নামে এক বিক্যাশ ব্যবসায়ী বিক্যাশ ব্যবসার আড়ালে ভারতীয় শাড়ি ও ক্রীম চোরাই পথে এনে দেশের বিভিন্ন স্থানে সাপ্লাই দেওয়ার জন্য মজুত করেছে।

এমন সংবাদে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে ২১০ পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার পিস ভারতীয় ক্লোপ জি ক্রীম সহ শাকিল কে হাতেনাতে আটক করেন ।তার বিরুদ্ধে চোরাচালানী মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম