আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:42 am || প্রকাশের তারিখ: October 22, 2020, 8:23 pm
শার্শায় নেশার টাকা না পেয়ে মাকে পেটালো ছেলে
শার্শা প্রতিনিধি।। শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের সম্বন্ধকা. স্বরূপ কাঠির জান বেগম তার বয়স ৫০ এক মাকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে রক্তাক্ত করেছে নেশাখোর ছেলে ।

বুধবার বিকালে মায়ের কাছ থেকে নেশার টাকা না পেয়ে শারীরিক নির্যাতন করে বাড়ির পার্শ্বে মাটির গর্তের মধ্যে পলিথিন পেঁচিয়ে ফেলে রাখে পালিয়ে যায়। অসহায় ঐ মা সম্বন্ধকাঠি গ্রামের নুর মোহাম্মদ এর স্ত্রী।

এ ঘটনার পরে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শর্য্যা জেনারেল হাসপাতালে পাঠান।

পরে অবস্থা খারাপ হলে যশোর থেকে খুলনায় রেফার্ড করেন চিকিৎসকরা।

এ ব্যাপারে শার্শা থানার ডিউটি অফিসার এএসআই কুদ্দুস মিয়া জানান এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ছেলে তৌহিদ মিয়া (৩৫)কে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে মামলার হয়েছে।

এদিকে বৃদ্ধা মাকে বেধড়ক পেটানোর কারনে অবস্থা আশংকাজনক বলে মনে করেন চিকিৎসকরা।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম