আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 19, 2026, 9:07 am || প্রকাশের তারিখ: September 5, 2019, 2:19 pm
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
ডেস্ক নিউজঃ ডাঙ্গার নীমতলা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিএসএফ এর গুলিতে নাজিম উদ্দিন (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।




নিহত নাজিম চুয়াডাঙ্গার সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের গাঙপাড়ার তারু মন্ডলের ছেলে।

নিহত নাজিম উদ্দিনের স্ত্রী রেহানা পারভীন জানান, তার স্বামী বৃহস্পতিবার সকালে ভারতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তারপর দুপুরে লোকমুখে জানতে পারেন তার গুলিবিদ্ধ লাশ বাংলাদেশ-ভারত সীমান্তের ৭৪-৭৫ নম্বর প্রধান খুঁটির কাছে ভারতের ভেতর পড়ে আছে।

চোরাকারবারী নাজিম উদ্দিনের নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন ওই এলাকায় দায়িত্বরত চুয়াডাঙ্গা পুলিশের এক সদস্য।

তিনি বলেন: নিহত নাজিম উদ্দিন অবৈধভাবে ভারতে গিয়ে চোরাইপথে ফেন্সিডিল এনে দেশে বিক্রি করতো। বৃহস্পতিবার সকালে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে সেখানকার বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনাটি দুপুরে তার নজরে আসে।

তবে ৫৮-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কামরুল আহসান বলেন: ভারত সীমান্তে চোরাকারবারী নিহতের ঘটনা শোনার পর ঘটনাস্থলে বিজিবি সদস্যরা পৌঁছালে ভারতের অভ্যন্তরে কোনো লাশ পড়ে থাকতে দেখা যায়নি।

তিনি বলেন: এছাড়া বিএসএফের পক্ষ থেকে কোনো বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের বিষয়টি সঠিক কি না তা জানা যাবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম