প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:41 am || প্রকাশের তারিখ: October 22, 2020, 10:13 pm
সুনামগঞ্জ প্রতিনিধি।। সনাতন ধমাবলম্বী নাগরিকবৃন্দের প্রধান ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বাদাঘাট ইউনিয়ন সহ তাহিরপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দূর্গা পূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগ নেতা ও ৫ নং উত্তর বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাদাঘাট ইউনিয়ন সহ তাহিরপুর উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত, এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি,প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে বলে তিনি মনে করেন।
আমাদেরবাংলাদেশ.কম/ সিয়াম