আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:41 am || প্রকাশের তারিখ: October 23, 2020, 12:01 am
কুলাউড়ায় একাধারে ৪০ দিন জামায়াতে নামাজি শিশু-কিশোর ও ঈমামদের মাঝে উপহার সামগ্রী
আজিজুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি।।
কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের মনরাজ প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে একাধারে  ৪০ দিন জামায়াতে নামাজি শিশু-কিশোর ও ঈমামদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় লংলা হাফিজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ টি মসজিদে ৪৪ জন শিশু-কিশোর এবং ১০ জন ইমামদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্হিত ছিলেন  ৮নং রাউৎগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল জামাল,  ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ ইসমাইল আলী, মোঃ ফয়জুর রহমান মনু, মোঃ সালমান আহমদ সোলেমান, মোঃ কামাল খাঁন মাষ্টার, কাজী সৈয়দ লিয়াকত আলী, মোঃ তারেক আহমদ মাষ্টার, শেখ কাদের আল হাসান, আসাদুর রহমান সেতু মাষ্টার, মোঃ সাহান আহমদ, মোঃ মামদ আলী, মোঃ তায়েফ হাসান রাফিসহ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম