আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:42 am || প্রকাশের তারিখ: October 23, 2020, 12:11 am
জয়পুরহাটে র‌্যাবের পৃথক অভিযানে ২৮ জন মাদকসেবী, ৭ জুয়াড়ি গ্রেফতার
আবু রায়হান,জয়পুরহাট।। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে।

২২ অক্টোবর বিকাল থেকে রাত ৯.০০ ঘটিকা পর্যন্ত জেলার আক্কেলপুর থানাধীন কড়ইতলী মোড়, জয়পুরহাট সদর থানাধীন কালী মন্দিরের আশপাশ এবং কুন্ডুপাড়া এলাকা থেকে ২ লিটার দেশীয় মদ, ২০ গ্রাম গাঁজা, এক বান্ডিল তাস ও জুয়া খেলার নগদ এক হাজার সাতশত পঁয়ত্রিশ টাকাসহ ২৮ জন মাদকসেবী ও ৭ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার আক্কেলপুর ও জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এবং প্রকাশ্যে জুয়া আইন-১৯৬৭ ধারা মোতাবেক পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম