আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 5:27 am || প্রকাশের তারিখ: October 23, 2020, 12:22 am
গোমস্তাপুরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা শুরু
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর।। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) দুর্গতিনাশিনী দশভুজা দেবীর বোধন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছেে। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে দেশের পূজামণ্ডপগুলো।

মহালয়া, বোধন ও সন্ধিপূজা-এই তিন পর্ব মিলে হয় দুর্গোৎসব। তবে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে এবার শারদীয় ‘দুর্গোৎসব’কে ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করা হয়েছে। অর্থাৎ এবার কোনো উৎসব হবে না, শুধু পূজা হবে।

দেবীপক্ষের শুরু হয় যে অমাবস্যায়, সেদিন হয় মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, সেদিন ‘কন্যারূপে’ মর্তে আসেন দেবী দুর্গা। গত ১৭ সেপ্টেম্বর মহালয়ার মধ্যদিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

বুধবার পঞ্চমী তিথিতে দেবীর বোধন হয়। আজ বৃহস্পতিবার মহাষষ্ঠী তিথিতে ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল অনুষ্ঠান। আগামী সোমবার মহাদশমীতে প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম