প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 5:04 pm || প্রকাশের তারিখ: October 23, 2020, 2:17 pm
মনির হোসেন বিশেষ প্রতিনিধি।। রাজশাহী উপকন্ঠ কাটাখালী পৌরবাজার সংলগ্ন মসজিদটি ড্রেনের উন্নয়ন ও সম্প্রসারণ কাজের জন্য চরম ঝুঁকিতে রয়েছে বলে জানান মসজিদ কমিটি। মসজিদের পাশে থেকে মাটি সরে গেছে ,যে কোনো সময় ঘটে যেতে পারে বিরাট দুর্ঘটনা।
দ্রুত মসজিদটির পাশে মাটি দিয়ে ড্রেনটির কাজ সম্পূর্ণ করার দাবি মুসল্লি ও এলাকাবাসীর।
জানা যায়, হরিয়ান যাওয়ার সড়কের কাটাখালী পৌরবাজার সংলগ্ন মসজিদটি বহু পুরনো বাজার কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে একটি মসজিদ নির্মাণ করা হয়।
কাটাখালী পৌরসভার মেয়র মোঃ আব্বাস আলির কাছে ড্রেনের পাশে থাকা মসজিদটির প্রতি সদ্য সদয় দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আমরা প্রত্যাশা করি। এ বিষয়ে মসজিদ কমিটি বলেন পৌর কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করবে।
উক্ত বিষায় জানার জন্য কাটাখালি পৌরসভা মেয়র আব্বাস আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের কিছু করার নাই এটা আমাদের ভাগ্যের দোষ বরেন্দ্র ও ঠিকাদার দিন রাত পরিশ্রম করে কাজটি করছে অনেক গভীরতা হওয়ার কারণে এ সমস্যাটি দেখা দিয়েছে বলে জানান তিনি।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম