আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ২৩, ২০২০, ১০:৫১ অপরাহ্ণ
লঞ্চের কেবিনে তরুনীর মরদেহ, আটক ৩
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চাঁদপুরে লঞ্চের কেবিনে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে আটক করেছে চাঁদপুরের নৌপুলিশ।

আটকরা হলো- সুমন মোল্লা (২২), রাসেল খান (২৮) ও মাসুম গাজী (৪২)। তিন জনই ওই লঞ্চের স্টাফ।

নৌপুলিশ থানার ওসি কবির হোসেন খান জানান: মামলা হলে এই তিন জনকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান: এমভি আব এ জমজম লঞ্চের মালিকপক্ষ বাদী হয়ে মামলা করার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ এমভি ‘আব এ জমজম’ লঞ্চের ২য় তলার স্টাফ কেবিন থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করে নৌপুলিশ। তরুণীর আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার একদিন পার হয়ে গেলেও পরিচয় মেলেনি তরুণীর। তথ্য প্রমাণের অভাবে তরুণীর সঙ্গে থাকা পালিয়ে যাওয়া ব্যক্তিটির সন্ধান মেলেনি এখনও।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম