আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 4:23 am || প্রকাশের তারিখ: October 24, 2020, 7:33 pm
সাভারে পুজা মন্ডব পরিদর্শন করলেন: পুলিশ সুপার মারুফ হোসেন সরদার
মনির হোসেন বিশেষ প্রতিনিধি।।সাভার, আশুলিয়া,ধামরাইয়ে পুজা মন্ডব পরিদর্শন ও মতবিনিময় করা হয়েছে। এ বছর ১৬৮ টি পূজা মন্ডবে দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবং স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার এসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ঢাকা জেলা পুলিশ সুপারের উদ্যোগে বিভিন্ন ফল, মাস্ক, হেন্ড সেনিটাইজার এবং মিষ্টিসহ শুভেচ্ছা উপহার প্রদান করেন তিনি।

২৪ অক্টোবর শনিবার বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম। সাভার পৌর পালপাড়া মন্দির পুজা মন্ডব পরিদর্শনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।

শনিবার দিনভর ঢাকা জেলার সাভার,আশুলিয়া,ধামরাই থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম,পিপিএম।

এসময় উপস্থিতি ছিলেন মোঃ সাঈদুর রহমান, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ উত্তর), সাজেদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ নাসিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)।

এ ছাড়া আরো উপস্থিতি ছিলেন সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদসহ ঢাকা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।

পরিদর্শন কালে পুলিশ সুপার পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম