আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 4:23 am || প্রকাশের তারিখ: October 25, 2020, 2:24 pm
আশুলিয়ায় চায়না জুয়ার বোর্ডসহ আটক ২১
নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় চায়না জুয়ার বোর্ডসহ ২১ জুয়াড়ি আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-৪)।

রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক।এর আগে রবিবার (২৫ অক্টোবর)ভোররাতে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ বিল্লাল (৩৮) , মোঃ জুয়েল (২৮),মোঃ মইদুল ইসলাম (৩২),মোঃ সবুজ মিয়া (২৮), মোঃ শরিফ (২৮), মোঃ লিটন (৪৫), মোঃ রবিউল মোল্ল্যা (২৪), মোঃ আবু তালেব (২০), মোঃ দিয়াজুল ইসলাম (২০) জেলাঃ- ঢাকা ১০। মোঃ শিপন (২০), মোঃ আব্দুল আলিম (৩৫), মোঃ আজাদুল ইসলাম (৫০), মোঃ সোহেল মোল্ল্যা (৩২), মোঃ আসাদুল ইসলাম (৩০), মোঃ এখলাছ, মোঃ মঈন মিয়া (২৮), মোঃ মাসুদ রানা (২০), মোঃ হাবিবুর রহমান (৪৭), মোঃ রুবেল মিয়া (৩৩),মোঃ ফজলে রাব্বি (২২), মোঃ রনি ভূঁইয়া (২৫)।

র‍্যাব জানান, রবিরাত মধ্যরাতে আশুলিয়ার কাইচাবাড়ীতে অভিযাম চালিয়ে চায়না মিনি ক্যাসিনোর জুয়া আসর থেকে প্লেয়িং কার্ডসহ একটি ক্যাসিনো বোর্ড, ১০০ পিস ইয়াবা, ১২ ক্যান বিদেশী বিয়ার, ২২ টি মোবাইল ও নগদ ৩৮ হাজার টাকাসহ মোট ২১ জুয়াড়িকে আটক করা হয়।

আটককৃতরা আশুলিয়ার বিভিন্ন স্থানে মাদক ও জুয়ার পরিচালনা করত বলে জানায় র‍্যাব।

এ বিষয়ে র‍্যাব -৪ অধিনায়ক মোজাম্মেল হক জানান, 'আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে'।

আমাদেরবাংলাদেশ.কম/ জাহাঙ্গীর আলম (রাজু)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম