প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 4:24 am || প্রকাশের তারিখ: October 25, 2020, 6:50 pm
আজিজুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে ১শত ৫০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়ান্দা পুলিশ ।
শনিবার (২৪ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে এবং অফিসার এসআই কাজী আরিফ আহমেদ, এএসআই আবুল কাশেম, এএসআই মোজাম্মেল হকসহ বিশেষ অভিযানে তেলিজুড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
ডিবি পুলিশের ইনচার্জ বিনয় ভূষন রায় জানান সন্ধ্যায় রাজনগর থানার অন্তর্গত তেলিজুড়িতে নির্মানাধীন টেকিনক্যাল স্কুল এন্ড কলেজ ভবনের সামনে পাকা রাস্তার উপর থেকে ২ জন আসামী ধরা হয়।
আসামীরা হলেন, নীল কান্তি দাস (৩২) পিতাঃ নবদীপ দাস, মাতা- কাঞ্চন রানী দাস, সাং- জামুরা, ২। রঞ্জিত দাস(৩৬), পিতা- মৃত মনোরঞ্জন দাস, মাতা- সিতা রানী দাস, সাং- দুলিজুড়া, উভয় থানা- রাজনগর। এসময় তাদের কাছ থেকে ১শত ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাদের বিরুদ্ধে রাজনগর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম