আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 28, 2026, 12:55 am || প্রকাশের তারিখ: October 26, 2020, 1:30 am
পাথালিয়া ইউপি চেয়ারম্যানের সহধর্মিণীর মৃত্যুতে ছাত্রলীগ নেতা মনিরের শোক
তানভীর শেখ।। ঢাকা জেলা উত্তরের এবং সাভার উপজেলার পাথালিয়া ইউপি চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য পারভেজ দেওয়ান এর সহধর্মিণীর মৃত্যুতে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মনিরুল ইসলাম মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি তার গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সাভার উপজেলাধীন পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান এর সহধর্মিণী গতকাল রবিবার (২৫ অক্টোবর) রাতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। আজ সোমবার ২৬ অক্টোবর সকাল ১১ ঘটিকায় নয়ারহাট গণবিদ্যাপিঠ স্কুল মাঠে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম