প্রিন্ট এর তারিখ: September 2, 2026, 9:02 pm || প্রকাশের তারিখ: September 6, 2019, 3:19 pm
মোঃ আরিফ মন্ডল ঃ আশুলিয়ায় ভাতিজার হাত ধরে স্বামীর সংসার ছেড়ে আসা চাচীকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার টেংগুরী এলাকার জানু বেগমের একটি ভাড়া বাড়ী থেকে অসম প্রেমিক-প্রেমিকা যুগলকে আটক করে থানায় নিয়ে আসেন।
আটককৃতরা হলো- জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উষলা গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী গৃহবধু মিতু আক্তার (৩০) ও তার ভাতিজা আহসান হাবীব (২২)। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) রামকৃষ্ণ দাস বলেন, চলতি মাসের ১ তারিখ সকালে মিতু আক্তার তার স্বামীর বাড়ী থেকে রাজধানী ঢাকার মিরপুরে আত্মীয়ের বাসার
উদ্দেশ্যে এস.আই পরিবহনের একটি বাসে রওয়ানা হয়। বিকাল ৫ টার পর সে গন্তব্যে না পৌছে আশুলিয়ার জিরানী এলাকায় ভুলে বাস থেকে নেমে যায়। এরপর থেকে তার মুঠোফোনটি বন্ধ থাকায় তার স্বামী পরের দিন সকলে আশুলিয়া থানায় একটি সাধারন ডায়রি করেন। সাধারণ ডায়রি করার পর থেকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু স্যারের দিক
নির্দেশনায় তার মুঠোফোনের উপর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অবস্থান সনাক্তের চেষ্টা চলে। গত দুই দিন ধরে তার ব্যবহৃত মুঠোফোনে অন্য একটি সীম কার্ড ব্যবহার করলে তার অবস্থান সনাক্ত করে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গৃহবধুর বরাত দিয়ে তিনি আরও জানান, গৃহবধুকে জিজ্ঞাসাবাদ করলে সে তার স্বামীর ভাইয়ের ছেলেকে ভালবাসে বলে জানান। এবং তার সাথেই পরবর্তীতে থাকতে চান।