আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 28, 2026, 12:56 am || প্রকাশের তারিখ: October 26, 2020, 11:21 pm
শেখ হাসিনার উন্নয়নে, দ্বীপেও পাকা সড়ক নির্মাণ: এমপি জ্যাকব
চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি।। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদু্ল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজ দ্বীপেও পাকা সড়ক।

গ্রামীন জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ইতোমধ্যে গ্রামকে শহরে উন্নীত করার কাজ শুরু করেছে সরকার।কারন, গ্রামের মানুষকে অবহেলিত রেখে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়।

এমপি জ্যাকব গতকাল ভোলার চরফ্যাশন  উপজেলার বিচ্ছিন্ন নৈসর্গিক দ্বীপ ইউনিয়ন  কুকরি মুকরি ইউনিয়নে এক কোটি ১০লক্ষ টাকা ব্যয়ে লন্চঘাট হতে কুকরি মুকরি বাজার পাকা সড়ক ও পাঁচ কোটি টাকা ব্যয়ে কুকরিতে পল্লী বিদ্যুতের সাব স্টেশনের ভিত্তি প্রস্থর শেষে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন,"সমৃদ্ধির  অগ্রযাত্রায় বাংলাদেশ" বাস্তবায়ন করতে হলে গ্রামের মানুষকে শহরের মত নাগরিক সুযোগ সুবিধা দিতে হবে। সরকারের "আমার গ্রাম আমার  শহর" প্রতিপাদ্য শ্লোগানকে রুপান্তিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামে যোগাযোগে পাকা সড়ক,সুপেয় পানি,মান সম্মত শিক্ষা,উন্নত পয়ঃনিস্কাসন, প্রযুক্তি সেবা কেন্দ্র,বিদ্যুত সরবরাহ ও বাস্তবায়নে নিরলসভাবে  কাজ  করছেন।

কুকরি মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন এর সভাপতিত্বে  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,এস,এম মোর্শেদ,কুকরি মুকরি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ বিভূতি ভূষন বাবুল এসময় উপস্হিত ছিলেন।


আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম