প্রিন্ট এর তারিখ: June 28, 2026, 12:55 am || প্রকাশের তারিখ: October 26, 2020, 11:27 pm
আজিজুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিষপানে শাম্মী বেগম (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে নিজ বাড়িতে কিশোরীর বিষপানের ঘটনা ঘটে। সে সদর ইউনিয়নের করেরগ্রামের কালা মিয়ার মেয়ে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ৯ টার দিকে শাম্মী পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠান। সেখানে রাত ১১টার পর শাম্মী বেগম মারা যান। তবে কি কারণে শাম্মী বিষপান করেছে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম