প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 11:52 pm || প্রকাশের তারিখ: October 27, 2020, 12:13 am
কাউখালী সংবাদদাতা।। পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের উদ্যোগে সোমবার বিকেলে কাউখালী উপজেলার প্রবেশদ্বার জয়কুল গ্রামের বেইলী ব্রীজ সংলগ্ন শেখ রাসেল শিশু পার্ক ও একটি মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুস শহীদ, সহ-সভাপতি সুনীল কুন্ডু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার ওসি মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শাহ আলম নসু, সমাজ সেবক আঃ লতিফ খসরু, মোস্তাফিজুর রহমান প্রমূখ।
এ এলাকায় একটি শিশু পার্ক হওয়ায় এলাকাবাসী আনন্দ উল্লাস প্রকাশ করে।