আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 11:53 pm || প্রকাশের তারিখ: October 27, 2020, 12:40 pm
ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় নোবিপ্রবির দুই শিক্ষার্থীর শাস্তি দাবি
এস আহমেদ ফাহিম,নোবিপ্রবি প্রতিনিধি।।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট ও কমেন্ট করে ইসলাম ধর্মকে  কটুক্তি করার  অভিযোগ উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এর দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। এরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী পাল দীপ্ত এবং একই শিক্ষাবর্ষের ইএসডিএম বিভাগের প্রতিক মজুমদার।

 আজ (২৭ অক্টোবর)  মঙ্গলবার অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে শাস্তি দাবি করেন  বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও কমেন্টের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তারা বিভিন্ন মন্তব্য করে আসছিলেন।

অভিযুক্ত শিক্ষার্থী প্রতিক মজুমদারকে একাধিক বার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।অপর অভিযুক্ত শিক্ষার্থী পাল দীপ্ত বলেন, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী সকলেই আমাকে ক্ষমা করে দিবেন। আমি আসলে কোন ধর্ম কে ছোট করে দেখার জন্য এই পোস্ট করিনি।আমি মজার ছলে এটা লিখে ফেলেছি, বিষয়টি এভাবে স্পর্শকাতর হবে কখনোই ভাবিনি। আবারও সকলের কাছে ক্ষমাপ্রার্থী।"

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘আমি বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম