আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 10:34 pm || প্রকাশের তারিখ: October 28, 2020, 8:06 pm
সম্প্রসারিত মেডিকেল সেন্টারে প্যাথলজি ল্যাব স্থাপন কাজের উদ্বোধন
জবি সংবাদদাতা।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সম্প্রসারিত মেডিকেল সেন্টারে প্যাথলজি ল্যাব স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২০) ভাষা শহীদ রফিক ভবন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীচতলায় সম্প্রসারিত মেডিকেল সেন্টারে প্যাথলজি ল্যাব স্থাপন কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এসময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার, পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সম্প্রসারিত মেডিকেল সেন্টারে প্যাথলজি ল্যাবসহ ১২ (বার) টি শয্যা ব্যবস্থা থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম