আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 9:44 pm || প্রকাশের তারিখ: September 8, 2019, 4:50 pm
নাভারণ ডিগ্রী কলেজে প্রয়াত অধ্যক্ষ জনাব সফিউদ্দিন আহমেদ-এর স্মরণে দোয়া অনুষ্টিত
মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধি : শার্শা উপজেলার ঐতিহ্যবাহী নাভারণ ডিগ্রী কলেজে প্রয়াত অধ্যক্ষ সফিউদ্দিন আহমেদ-এর স্মরণে সোমবার দুপুরে নাভারণ ডিগ্রী কলেজের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্টিত হয়। তিনি ২৯শে আগস্ট বৃহষ্পতিবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছার পৌর সদরের কৃষ্ণনগরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। কর্মজীবনে তিনি দীর্ঘদিন শার্শা উপজেলা নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ পদে সুনামের সহিত দায়িত্ব পালন করে ২০০৯ সালের জুন মাসে অবসর গ্রহন করেন। অত্র নাভারণ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক অহিদুজ্জামান, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রয়াত অধ্যক্ষের ছোট ভাই শামিম রেজা, অত্র কলেজে সাবেক অধ্যাপক নওশের আলী, উপাধ্যক্ষ আব্দুর রউফ, কলেজের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম