প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 3:17 pm || প্রকাশের তারিখ: October 28, 2020, 11:05 pm
রাজশাহী সংবাদদাতা।। রাজশাহী নগরীতে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় মোঃ সরুজ (৩৩) নামের এক ব্যক্তির বাড়িতে হামলা ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগী মোঃ সরুজ বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিসহ ৮জনের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। রাজপাড়া থানার জিডি নং- ২৭/১০/২০।
ভুক্তভোগী মোঃ সরুজ রাজপাড়া থানাধিন তেরখাদিয়া পাশ্চিম পাড়া এলাকার মৃত: মানিক শেখের ছেলে।
সরুজ জানায়, গত এক বছর ধরে পাওনা ২লক্ষ ৭০ হাজার টাকা দিবো দিচ্ছি বলে ঘুরালেও সিজার তা দিচ্ছে না।
গত সোমবার রাতে সিজারের কাছে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলায় সে ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে সিজার আমাকে দেখে নেয়ার হুমকি দেয়।
পরের দিন গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে একই এলাকার সিজার তার ভাই উজ্জল ও ভাগনে তাজমুলসহ ৪/৫জন মিলে আমার বাড়িতে দেশীয় অস্ত্র হাতে নিয়ে হামলা চালায়। ওই সময় তারা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং দরজা গেটে লাথি মারে।
তিনি আরো বলেন, বর্তমানে আমি আমার গর্ভবতী স্ত্রী ও দুই সন্তান নিয়ে প্রান ভয়ে অনত্র আছি। সিজাররা আমাকে হত্যার উদ্দেশ্যে পুরো এলাকায় খুঁজে বেড়াচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাত হোসেন খান জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।